ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
খুলনায় আনসার ও ভিডিপি উদ্যেগে ৩৬ জুলাই ২০২৫ পূণজাগরণ অনুষ্ঠানমালা পালন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 August, 2025, 9:29 PM

খুলনায় আনসার ও ভিডিপি উদ্যেগে ৩৬ জুলাই ২০২৫ পূণজাগরণ অনুষ্ঠানমালা পালন

খুলনায় আনসার ও ভিডিপি উদ্যেগে ৩৬ জুলাই ২০২৫ পূণজাগরণ অনুষ্ঠানমালা পালন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উদ্যেগে ৩৬ জুলাই ২০২৫ (৫ আগস্ট) জুলাই পূণজাগরণ অনুষ্ঠানমালা উদযাপন করা হয়। দিবস টি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ ও জেলা যথাযথ ভাবে পালন করে। এ দিন সকাল ৯ ঘটিকায় খুলনার শিববাড়ী মোড় নির্মীয়মান জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদের প্রতি বিনস্ত্র শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন উপপরিচালক এ এস এম আজিম উদ্দিন, জেলা কমান্ড্যান্ট খুলনা, মোঃ মিনহাজ আরেফিন, সহকারী পরিচালক, মোঃ সাইফুল আযম চৌধুরী, সহকারী পরিচালক, খুলনা আনসার ব্যাটালিয়ন মোঃ রেজাউল হোসেন এবং জেলা ও ব্যাটালিয়নের বিভিন্ন পদবির  কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এদিন বাদ যোহর নামাজের পর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কার্যালয় মসজিদে ৩৬ জুলাই ২০২৫  গণঅভ্যত্থানে শাহাদাত বরনকারীদের বিদেহী আত্নার মাগফেরাত কামনাসহ জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্ত অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় রেঞ্জ ও জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন পদবির আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status