ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বাগমারায় জামায়াতের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত
ফ্যাসিবাদের পতন হলেও বৈষম্যের অবসান ঘটেনি: ডাঃ আব্দুল বারী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 August, 2025, 8:22 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 5 August, 2025, 8:26 PM

ফ্যাসিবাদের পতন হলেও বৈষম্যের অবসান ঘটেনি: ডাঃ আব্দুল বারী

ফ্যাসিবাদের পতন হলেও বৈষম্যের অবসান ঘটেনি: ডাঃ আব্দুল বারী

রাজশাহীর বাগমারায় জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও পথসভার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোডাউন মোড়ে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন। উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ওহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও বাগমারা আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুল বারী।

প্রধান অতিথি ডাঃ আব্দুল বারী বলেন, গত বছর এই দিনে ফ্যাসিবাদের পতন হয়েছিল। এক বছর পার হলেও বৈষম্যের অবসান ঘটেনি। এখনও চাঁদাবাজি চলছে, সন্ত্রাস চলছে, খুন ও ধর্ষণ হচ্ছে। যারা এসব করছে তারা দেশের শত্রু, মানবতার শত্রু। তাদের প্রতিহত করতে হবে।

প্রশাসনের উদ্দেশে তিনি প্রশ্ন রেখে বলেন, গত বছর এই দিনে ভবানীগঞ্জসহ বাগমারার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের মহড়া ও গুলি বর্ষণ করা হয়েছিল। সেই অস্ত্রগুলো কোথায়? কেন এখনও উদ্ধার করা হলো না? দ্রুত এসব অস্ত্র উদ্ধার করতে হবে।

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে কোন আমানতের খেয়ানত হবে না। কেউ নির্যাতনের শিকার হবে না। প্রত্যেকে তার ন্যায্য অধিকার ঘরে বসেই পাবে।

পথসভায় আরো বক্তব্য রাখেন, জামায়াতের রাজশাহী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, গোয়ালকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ খান, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌর আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর, বাসুপাড়া ইউনিয়নের আমীর অধ্যাপক আতাউর রহমান, ছাত্রশিবিরের বাগমারা উপজেলা পূর্ব শাখার সভাপতি হাফেজ শফিকুল ইসলাম খান, তাহেরপুরের সভাপতি মারুফ আহমেদ সহ জামায়াত নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা অবস্থা এবং জনগণের অধিকার আদায়ের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের শান্তি ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status