|
নিজের নামে সকল অভিযোগ মিথ্যা প্রমাণ করে স্বপদে ফিরলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার
এম এ আজিজ, কিশোরগঞ্জ
|
![]() নিজের নামে সকল অভিযোগ মিথ্যা প্রমাণ করে স্বপদে ফিরলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার সোমবার সকাল থেকে কর্মস্থলে যোগদানের বিষয়টি হাছান চৌধুরী নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তাকে প্রত্যাহারের পর গত তিন মাস কিশোরগঞ্জ পুলিশ সুপারের পদটি শূন্যই ছিল। রোববার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনের স্বাক্ষর করা চিঠিতে হাছান চৌধুরীকে কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে আবার আগের কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া চিঠিতে গত ৮ মে হাছান চৌধুরীকে প্রত্যাহারের আগের আদেশটি তুলে নেওয়ার কথা জানানো হয়েছে। চলতি বছরের ৭ মে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্য দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট তীব্র প্রতিক্রিয়ায় হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় সেই সময় ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশনে নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদকে আসামি করে মামলা করা হয়। আসামি হওয়ার পরও আবদুল হামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা না দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ সুপারের বিরুদ্ধে। ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তর একটি এবং প্রধান উপদেষ্টার কার্যালয় আরেকটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে দুটি কমিটি কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অন্যদের নির্দোষ বলে অব্যাহতি দিতে সুপারিশ করে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ৭ মে রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন। চিকিৎসা শেষে এক মাস পর ৮ জুন তিনি দেশে ফেরেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
