ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির একাংশের সংবাদ সম্মেলন
মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Monday, 4 August, 2025, 5:56 PM

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির একাংশের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির একাংশের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র  লঙ্ঘন করে একতরফা সিদ্ধান্তে কাজ করার প্রতিবাদে ৩ আগষ্ট রবিবার বেলা ২ টায় সাতক্ষীরা পাবলিক প্রসিকিউটর অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত যুগ্ম সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন। লিখিত বক্তব্যে তিনি বলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যক্রম গঠনতন্ত্র মোতাবেক চলছে না।

তিনি আরো বলেন গঠনতন্ত্র অনুযায়ী ক্রয় কমিটির দায়িত্ব সমিতির  যুগ্ম সম্পাদকের  অর্থাৎ এ্যাডঃ নুরুল আমিন কে  কিন্তু কয়েক লক্ষ টাকার জিনিসপত্র ক্রয় করা হয়েছে কিন্তু আমি যুগ্ম সম্পাদক হলেও কিছু জানেন না। তিনি আরো বলেন আইনজীবী সমিতির আয় হচ্ছে কিন্তু আইনজীবীদের সঞ্চয় তহবিলে টাকা নেওয়া হচ্ছে না,লভ্যাংশ দেওয়া হচ্ছে না।
তিনি আরো বলেন  নতুন আইনজীবী দের সঞয় তহবিল দিতে হবে।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ ইস্যু সঞ্চয় তহবিলের টাকা জমা দেওয়ার ক্ষেত্রে আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীরা সোচ্চার হয়েছেন। অবিলম্বে সঞ্চয় তহবিলের টাকা জমা প্রদান না করলে সাধারণ আইনজীবীরা কঠোর কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানান। 

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব বুঝায়ে দিতে হবে এবং নির্বাচিত প্রত্যেক কে কাজ করার সুযোগ দিতে হবে।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র মোতাবেক আইনজীবী সমিতির কতিপয় কর্তাব্যক্তি কমিটির সকলকে গঠনতন্ত্র মোতাবেক দায়িত্ব অর্পণ না করে খেয়াল খুশিমতো গঠনতন্ত্র বহির্ভূত ভাবে বার পরিচালনা করিতেছেন।  

লিখিত বক্তব্যে যুগ্ন সম্পাদক নুরুল আমিন আরো বলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক গঠনতন্ত্রের তৃতীয় অনুচ্ছেদে সমিতি পরিচালনা গঠনতন্ত্রের ১৪ পাতায় ( ঘ) যুগ্ম সম্পাদক নিয়ম ,আইন, ক্ষমতা লংঘন করে সমস্ত ক্রয়, খরচ ও ছাপা একক ভাবে করে গঠনতন্ত্র লংঘন করিতেছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র মোতাবেক আমার কার্যক্ষমতা খর্ব করিয়া কমিটির কতিপয় কর্তাব্যক্তিরা ,অন্যান্য সদস্যদের দিয়ে কার্যক্রম চালাইয়া আসিতেছেন।

যাহা আমার আত্মসম্মান নষ্টের শামিল বটে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীগণ এর নিন্দা জানাই। নতুবা ভবিষ্যতে বৃহৎ আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পি,পি, অ্যাড. শেখ আব্দুস সাওার , সাতক্ষীরা জজ কোর্টের জি,পি, অ্যাড.অসীম কুমার মন্ডল , সাতক্ষীরা নারী শিশু কোর্টের বিশেষ পি,পি, অ্যাড.শেখ আলমগীর আশরাফ , সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কোষাধ্যক্ষ অ্যাড.শেখ সিরাজুল ইসলাম (৫) , নির্বাচিত সদস্য  অ্যাড. আসাদুর রহমান বাবু , নির্বাচিত সদস্য  অ্যাড.সুনিল কুমার ঘোষ।

আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক  অ্যাড.মোঃ আকবর আলী, অ্যাড. এ,বি,এম,সেলিম, অ্যাড.গোবিন্দ চন্দ্র বল্লভ , অ্যাড. আলতাফ হোসেন, অ্যাড. মিজানুর রহমান বাপ্পী, অ্যাড. শাহরিয়ার হাসিব , অ্যাড. এস,এম,সোহরাব হোসেন বাবলু,অ্যাড.তোহা কামাল উদ্দিন হীরা,অ্যাড. সরদার সাইফ,অ্যাড. আবু সাইদ রাজা ,অ্যাড. জি,এম,ফিরোজ আহমেদ , অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. ইমরান শাওন , অ্যাড. তারিফ ইকবাল অপু,অ্যাড.রেজাউল ইসলাম , অ্যাড. রফিকুল ইসলাম খোকন,অ্যাড. সাইফুল ইসলাম সোহেল,অ্যাড.ওয়ালীউল্যাহ , অ্যাড.আইয়ুব আলী প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status