ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেপ্তার
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Monday, 4 August, 2025, 5:22 PM

চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেপ্তার

চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনুকে গ্রেফতার করেছে পুলিশ। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. এবাদ আলী মোল্লার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রবিবার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিগঞ্জ থেকে কাউখালী থানায় দুই বছরের সাজাপ্রাপ্ত সেশন মামলা ৬৭৯/২৩ ও সেশন মামলা ১৭০/২৪ এর সাজা পরোয়ানা আসামিকে বিশ্বস্ত  সোর্স ও টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

তার বিরুদ্ধে কাউখালী থানায় ১৩ অক্টোবর ২০২৪ সালে নাশকতা মামলায় এজাহারে ১ নং আসামি হওয়ায় উক্ত মামলার তদন্তকারী অফিসার ওই মামলায় তাকে পূর্ণ গ্রেপ্তার দেখান। 
কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা জানান, আসামিকে সোমবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

কাউখালী থানার অফিসার্স ইনচার্জ মো. সোলায়মান জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু নাশকতা মামলা সহ মোট তিনটি মামলার আসামি। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status