|
যশোর ফতেপুর ইউনিয়ন বিএনপির পক্ষ হতে ৫ আগস্ট উদযাপনের পূর্ব প্রস্তুতি
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোর ফতেপুর ইউনিয়ন বিএনপির পক্ষ হতে ৫ আগস্ট উদযাপনের পূর্ব প্রস্তুতি এই উপলক্ষে ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান (সেন্টু) এবং সঞ্চালনা করেন ফতেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মনজুরুল মাহমুদ (লিটু) এই সভায় ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যশোর সদর উপজেলার প্রতিটা ইউনিয়নের নেতাকর্মীরা টাউন হল মাঠ উপস্থিত হবেন ৫ আগস্ট সকালে যশোর টাউন হল মাঠে থেকে পালবাড়ি মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে।কেন্দ্র ঘোষিত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আলোচনা সভা আয়োজন করা হবে। যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচিকে সফল করতে নির্দেশনা প্রদান করা হয়েছে কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলীয় শৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। নেতারা বলেন, এই কর্মসূচি পতিত সরকারের বিরুদ্ধে চলমান গণআন্দোলনের অংশ। জনগণের দাবি ও অধিকার আদায়ে বিএনপি যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তা ইউনিয়ন পর্যায়েও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
