ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করতে হবে: হাসনাত
মো: আতিকুল ইসলাম শাওন, ময়মনসিংহ
প্রকাশ: Monday, 28 July, 2025, 8:20 PM

আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করতে হবে: হাসনাত

আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করতে হবে: হাসনাত

সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘চাঁদাবাজদের অভয়ারণ্য এনসিপি হবে না। তাই আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করতে হবে।’

তিনি আরো বলেন, ‘মানুষের ধারে যাবেন। ভালো মানুষগুলোকে সংগঠনে নিয়ে আসবেন। চাঁদাবাজ-দলবাজদের সংগঠন থেকে দূরে রাখবেন। সংগঠনকে শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা নিয়ে বেশি দূর আগানো যাবে না।’

এছাড়াও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি, সেই সংগ্রাম আমরা ঘরের ভেতর থেকে শুরু করবো। এই কারণে আমরা এনসিপি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম।'

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা উপলক্ষে ময়মনসিংহ শহর এখন জনস্রোতে মুখরিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্রজনতা শহরের কেন্দ্রে এসে জড়ো হয়। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে নগরজুড়ে।

দুপুর আড়াইটায় কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহ নগরীর হোটেল মোস্তাফিজে এসে পৌঁছায়। বিকেল সাড়ে ৫টায় টাউন হল প্রাঙ্গণে এই পদযাত্রার মূল বক্তব্য শুরু হয়।

দেশ গড়তে জুলাই পদযাত্রা স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাসহ এনসিপির শীর্ষ নেতারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status