ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বাগমারায় সালেহা ইমারত গার্লস একাডেমির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 January, 2019, 3:18 PM
সর্বশেষ আপডেট: Sunday, 27 January, 2019, 3:38 PM

বাগমারায় সালেহা ইমারত গার্লস একাডেমির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাগমারায় সালেহা ইমারত গার্লস একাডেমির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রাজশাহীর বাগমারা উপজেলার সালেহা ইমারত গার্লস একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীতে নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে একাডেমি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরনাদী প্রদান করা হয়।
  

সালেহা ইমারত গার্লস একাডেমির প্রধান শিক্ষক টি এম মতিউর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বেলাল মির্জার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার  এনামুল হক।


বিেেশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, শিক্ষার্থীদের মধ্যে জান্নাতুন নেছা ইভা, রিনা খাতুন, রাজিয়া সুলতানা প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু,  উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান আসলাম আলী আসকান, চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক পারভীন বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দো’আ অনুষ্ঠিত হয়। চলতি বছর এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ৩৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবেন বলে জানাগেছে। 
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status