ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
গলাচিপায় দিনব্যাপী সেনাবাহিনীর বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান
মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা
প্রকাশ: Monday, 21 July, 2025, 5:59 PM

গলাচিপায় দিনব্যাপী সেনাবাহিনীর বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান

গলাচিপায় দিনব্যাপী সেনাবাহিনীর বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান

পটুয়াখালীর গলাচিপায় সেনাবাহিনী আয়োজনে স্বাস্থ্য সেবা পরামর্শ, ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। গলাচিপা সরকারি ডিগ্রী কলেজে ২১ জুলাই সোমবার সকাল সারে আটটা থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং পরিচালিত হয়। 

৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল এর নির্দেশে গলাচিপায় বাংলাদেশ  সেনাবাহিনীর আয়োজন এ কর্মসূচি অনুষ্ঠিত  হয়। 

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ৬ পদাতিক ব্রিগেডের, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সলমন ইবনে এ রউফ, এনডিসি, পিএসসি। মেডিকেল অফিসার সহ মোট ১৪ জনের একটি চিকিৎসক দল বিনামূল্যে স্বাস্থ্য সেবা পরিচালনার দায়িত্ব পালন করেন। 

দিনব্যাপী শতাধিক বিভিন্ন রোগীদের স্বাস্থ্য সেবা সু পরামর্শ, ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা। বিভিন্ন স্বাস্থ্য সেবা গ্রহীতারা জানান, সেনাবাহিনীর সহযোগিতায় খুব যত্ন করে আমাদের স্বাস্থ্য সেবা দিচ্ছেন, বিনামূল্যে ঔষধ পত্র দিচ্ছেন, যা আমাদের মতো নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের কাছে খুব কষ্টসাধ্যের ছিলো। 

আমাদের অনেক উপকার হয়েছে। এ সেবা যদি বেশি দিন চলে, আমাদের মতো অনেকের অনেক উপকার হবে বলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম'টি চালিয়ে রাখার দাবী জানান।

এবিষয়ে মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ৬ পদাতিক ব্রিগেডের, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সলমন ইবনে এ রউফ, এনডিসি, পিএসসি জানান, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশ ও জনসাধারণের পাশে থেকে অতন্দ্র প্রহরী হয়ে নিজেদের প্রস্তুত রেখেছেন। 

আশা করি বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম নিন্ম ও মধ্যবিত্তদের সেবা দেয়ার চেষ্টা করছি। বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম আরো কিছুদিন চলমান রাখার বিষয়'টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিতি করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status