ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
তাহিরপুর সীমান্তে ১৬০০ বস্তা ভারতীয় কয়লা জব্দ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 January, 2019, 1:38 PM

তাহিরপুর সীমান্তে ১৬০০ বস্তা ভারতীয় কয়লা জব্দ

তাহিরপুর সীমান্তে ১৬০০ বস্তা ভারতীয় কয়লা জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে দুটি পৃথক অভিযানে বিনা শুল্কে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৬০০ বস্তা কয়লা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত কয়লার মূল্য পৌনে ৯ লাখ টাকা।

রোববার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, জেলার তাহিরপুরের টেকেরঘাট, বালিয়াঘাট ও চাঁনপুর সীমান্তের ওপার থেকে বিনাশুল্কে চোরাই পথে ভারত থেকে নিয়ে আসা ওই দুটি কয়লার চালান বিজিবির টহল দল জব্দ করেছে।

বিজিবির তাহিরপুরের টেকেরঘাট কোম্পানি কমান্ডার সুবেদার অলক সরকার ও বিজিবির বালিয়াঘাট বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার হুমায়ুন কবিরের যৌথ নেতৃত্বে শনিবার রাতে পাটলাই নদীর সংযোগস্থল সাত নালার মাথা থেকে এক হাজার বস্তা ভারতীয় চোরাই কয়লা জব্দ করেছে। জব্দকৃত কয়লার মূল্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকা।

অপরদিকে বিজিবির বালিয়াঘাট বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার হুমায়ুন কবিরের নেতৃত্বে শুক্রবার ও শনিবার সকালে সীমান্তনদী পাটলাই থেকে ৬০০ বস্তা চোরাই কয়লা জব্দ করা হয়। জব্দকৃত কয়লার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

রোববার জব্দকৃত কয়লা সুনামগঞ্জ কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানান বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status