ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
"আরাফাত রহমান কোকো ক্রীড়াচক্র"নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 July, 2025, 8:01 PM

মোহাম্মদ লোকমান হোসেন গাজীকে আহব্বায়ক এবং হাজী মোহাম্মদ নাজিমুদ্দীন কাজীকে সদস্য সচিব করে "আরাফাত রহমান কোকো ক্রীড়াচক্র"নারায়ণগঞ্জ জেলা শাখার ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

গত ১১ই জুলাই ২০২৫ ইং তারিখে ভারপ্রাপ্ত সভাপতি মোসাম্মৎ শাকিলা ফরহাদ বানু ও সাধারণ সম্পাদক এইচ. এম. বেলায়েত সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বার্তা পাঠান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য কনিষ্ঠ সন্তান জনাব আরাফাত রহমান কোকো এর নিজ হাতে গড়া "আরাফাত রহমান কোকো ক্রীড়াচক্র" যা জাতীয় পর্যায় থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত খেলা ছড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। 

এর ধারাবাহিক কর্মসূচি হিসেবে গত ৫ই জুলাই ২০২৫ "আরাফাত রহমান কোকো ক্রীড়াচক্র" নারায়ণগঞ্জ জেলা শাখা এর ২৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির আহ্বায়ক মোহাম্মদ লোকমান হোসেন গাজী ও সদস্য সচিব হাজী মোহাম্মদ নাজিমুদ্দীন কাজী বৃন্দকে এত ধারা অবহিত করা যাচ্ছে যে, আগামী ৩ মাসের মধ্যে জেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদল এর সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বার্তা প্রেরণ করা হল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status