|
চাঁদাবাজ ও দুর্নীতির ছায়ায় আবারও আক্রান্ত বাংলাদেশ: বরগুনায় এনসিপি পথসভায় তীব্র প্রতিবাদ
তামান্না জেনিফার, বরগুনা
|
![]() চাঁদাবাজ ও দুর্নীতির ছায়ায় আবারও আক্রান্ত বাংলাদেশ: বরগুনায় এনসিপি পথসভায় তীব্র প্রতিবাদ সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় বরগুনা শহরের পৌর মার্কেট চত্বরে এনসিপির “দেশ গড়ার পথযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা গণঅভ্যুত্থানের সময় বলেছিলাম: এই রাষ্ট্রে দুর্নীতির যে সিস্টেম প্রতিষ্ঠিত, তা ভাঙতে হবে। কিন্তু আজ দেখতে পাচ্ছি সেই সিস্টেমকেই টিকিয়ে রেখেছে একটি রাজনৈতিক দল। তারা চাঁদাবাজ, মাফিয়া ও দুর্নীতিবাজদের পুনর্বাসন করছে। সোহাগ হত্যায় বরগুনাবাসীর চোখ খুলে যাওয়া উচিত - নাহিদ ইসলাম নাহিদ ইসলাম সম্প্রতি ঢাকায় পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা হওয়া বরগুনার ব্যবসায়ী সোহাগ হত্যার প্রসঙ্গ তুলে বলেন, এই বরগুনার সন্তানকে জনসমক্ষে পাথর দিয়ে হত্যা করা হয়েছে এটি নিছক একটি হত্যাকাণ্ড নয়, এটি এই রাষ্ট্রের রাজনৈতিক ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ। বরগুনাবাসী কি এই পাথরের রাজনীতি মেনে নেবে? চাঁদাবাজদের আধিপত্যকে গ্রহণ করবে? তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় যারা রক্ত দিয়েছে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যারা সেই সময় জনগণের পুলিশ হয়ে দাঁড়ায়নি, বরং দলীয় পুলিশে রূপান্তরিত হয়েছিল—তাদের জবাবদিহি করতে হবে।” উপকূল, নদী ও শিক্ষানির্ভর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বরগুনাসহ দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “আমরা চাই নদী ও সমুদ্র রক্ষা হোক, উপকূল সুরক্ষিত থাকুক, এবং বরগুনার মানুষ যেন স্বাস্থ্যসেবা ও শিক্ষার ন্যায্য সুবিধা পায়। আমরা স্বচ্ছ প্রশাসন চাই, নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই, যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে নিয়ন্ত্রিত।” তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করবো। এই দেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা নেই। যারা এক সময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছে, তারা এখন মুজিববাদীদের রাজনীতিতে ফিরিয়ে আনছে। আমরা স্পষ্ট করে বলছি—চাঁদাবাজদের বা মুজিববাদীদের রাজনীতি এই দেশে চলবে না।” পথসভায় বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “আমাদের পথ আটকে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বাঁধা দিলে হবে লড়াই, সেই লড়াইয়ে জয় আমাদের হবেই। তরুণদের প্রস্তুত হতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে এই লড়াই হবে দীর্ঘমেয়াদী।” উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, “সাউথের উন্নয়নের গল্প শুনে এসেছি, বরগুনায় এসে দেখি পানিতে ডোবা রাস্তাঘাট। উন্নয়নের নামে হয়েছে লোক দেখানো কাজ। বরগুনার পুলিশ ভাইদের বলছি, জনগণের পুলিশ হন। দলীয় পুলিশ হলে ভবিষ্যতে আর আপনাদের জায়গা থাকবে না। এবার হয়তো পার পেয়ে গেছেন, কিন্তু সামনের বার পালাতে জানও বাঁচবে না।” বরগুনায় এনসিপির পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাফরিন জারা, শামান্তা শারমীন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক তালাত মোহাম্মদ রাফি। সভায় বরগুনায় প্রথমবারের মতো যোগ দেন এ এলাকার জামাতা হিসাবে পরিচিত এনসিপির সংগঠক সারজিস আলম, যাকে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে স্বাগত জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
