|
কুড়িগ্রামে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক আজ ১৪ জুলাই সোমবার বিকাল ৫ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিউ টাউন পার্ক সংলগ্ন পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত এবং মৎস্য চাষিদের মাঝে পোনা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত-ই-খুদা, কুড়িগ্রাম পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান, এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুস আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, এনডিসি মেসবাহ্ উদ্দিন, পিপি এ্যাড. মোঃ বজলুর রশিদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এড.শাহনাজ বেগম, বিএনপি নেতা মোঃ জহুরুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ আব্দুল আজিজ নাহিদ, জেলা বিএনপির সদস্য আবু দারদা হেলাল সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, কালবেলা'র প্রতিনিধ সাইয়েদ আহমেদ বাবু, নতুন সময়'র প্রতিনিধি আহম্মেদুল কবির প্রমূখ। এ সময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, দেশে মাছের ঘাটতি পূরণ করতে জেলার প্রতিটি জলাশয়ে মৎস চাষ বাড়াতে হবে, এতে মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, মৎস চাষে উৎসাহ যোগাতে জেলার মৎস্যজীবীদের সহযোগিতা প্রদান প্রদান করা হবে। উল্লেখ্য ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর অর্থায়নে কুড়িগ্রাম সদর উপজেলায় মাছের আবাসস্থল পুনরুদ্ধার করে পরিবেশ বান্ধব মাছ চাষের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একই সাথে মাছের পোনা বিতরণ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক। এই কর্মসূচির অংশ থেকে রুই, মৃগেল, কাতলসহ কাব প্রজাতির মাছের পোনা নিউ টাউন পার্ক পুকুরে অবমুক্ত করা হয়। পরে ২৬ জন মাছ চাষিদের মাঝে ৭ কেজি করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
