ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
গোপন তৎপরতায় গুপ্ত সংগঠনের অপচেষ্টা'র প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 July, 2025, 8:05 PM

গোপন তৎপরতায় গুপ্ত সংগঠনের অপচেষ্টা'র প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গোপন তৎপরতায় গুপ্ত সংগঠনের অপচেষ্টা'র প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গোপন তৎপরতার মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি গুপ্ত সংগঠন দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে— এমন অভিযোগ তুলে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেল পাঁচটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের নিউ মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাকাপুল মোড় হয়ে সদর থানা সড়ক প্রদক্ষিণ করে পি এন হাইস্কুলের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সদর থানা ছাত্রদলের আহ্বায়ক বাপ্পি, সদস্য সচিব সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আইউব আলী ও সদস্য সচিব শাহিন ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসিফ রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান, সরকারি কলেজ ছাত্রদলের বর্তমান সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মো. শাহাজুদ্দীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সান, মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব করিমন নেছা শান্তা প্রমুখ।

এ সময় সাতক্ষীরা জেলার শহর ইউনিট, সদর ইউনিট, প্রতিটি উপজেলা ইউনিট ও সাতক্ষীরা শহরের বিভিন্ন কলেজের ছাত্রদল নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন।

নেতারা অভিযোগ করেন, একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট করে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। এ সময় ছাত্রদলের নেতারা এসব অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status