|
গাজীপুরে পিকআপের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে পিকআপের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহী নিহত নিহত মোটরসাইকেল চালক হারুন অর রশিদ (৪০) উপজেলা সিমলাপাড়া গ্রামের মো. আহমদ আলীর ছেলে এবং নিহত আরোহী জাকির হোসেন (৪৫) শিমলাপাড়া গ্রামের মো. বারেকের ছেলে। তারা দুজনই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন। নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় মাসুদ রানা জানান, সোমবার পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাট বসে। সেই হাটের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে হারুন ও জাকির শিমলাপাড়া বাজার থেকে রওনা দেন। পরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক হারুন ও আরোহী জাকির গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তা এলাকার আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত জাকিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাকির। এ দিকে ঘটনার পরপরই পালিয়ে গেছে ঘাতক পিকআপটি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক পিকআপ শনাক্তে কাজ চলছে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
