ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মিন্টু কান্তি নাথ ,রাজস্থলী
প্রকাশ: Monday, 14 July, 2025, 7:40 PM

রাজস্থলীতে  বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ন্যায্য ও সম্ভাবনাময় পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লীলা চাকমার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।

 সভায় অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক আজগর আলী খান, ডা, দ্বীপায়ন দাশ গুপ্ত,প্রেস ক্লাবের  সাংগঠনিক সম্পাদক সুমন খান সহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত কর্মচারী বৃন্দ। আলোচনায় বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ, নারী-পুরুষের সমান অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এ অগ্রগতি ধরে রাখতে হলে তরুণ প্রজন্মকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে।দুই টি সন্তানের বেশী নয়। আলোচনা সভার পর  ইউনিয়ন পর্যায়ে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েক জন কর্মীকে পুরস্কার  ও সনদ প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status