|
ভূরুঙ্গামারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) (অ:দা:) ডা: রিদওয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার রাশেদ পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন সহ উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শক ও মাঠকর্মীবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মানিক চন্দ্র বর্মন। পরে উপজেলায় নির্বাচিত শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
