ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিজয় দেখছেন তোফায়েল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 January, 2019, 7:16 PM

ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিজয় দেখছেন তোফায়েল

ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিজয় দেখছেন তোফায়েল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগই বিজয় পাবে বলে আশাবাদী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি-পূর্ববর্তী সমাবেশে এ আশাবাদ ব্যক্ত করেন ডাকসুর সাবেক এ ভিপি।

তোফায়েল বলেন, আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি, ছাত্রলীগের মাঝে যে ঐক্য দেখেছি, আবারও ৬৭, ৬৮ সালের মতো ছাত্রলীগ ডাকসুর নেতৃত্ব দেবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি- যিনি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তার হাত ধরে ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়। মূলত ছাত্রলীগ প্রতিষ্ঠার মধ্যে দিয়েই বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ বপন করেছেন।

তোফায়েল বলেন, ছাত্রলীগ ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছে। এ ছাত্রলীগ ৬২ শিক্ষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর হাতে গড়া এ ছাত্রলীগ স্লোগান দিত জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ বিভিন্ন সংসদের নেতাকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status