|
নেত্রকোণার বিজিবি সীমান্তে পৃথক এলাকায় মাদক বিরোধী অভিযান
নতুন সময় প্রতিনিধি
|
![]() নেত্রকোণার বিজিবি সীমান্তে পৃথক এলাকায় মাদক বিরোধী অভিযান নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সোমবার (১৪ জুলাই) দুপুর আনুমানিক আনুমানিক দেড়টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ বিজয়পুর বিওপি'র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫০/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ১নম্বর কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় আইস ভদকা এবং অফিসার্স চয়েস মদ আটক করা হয়। আরও জানান, আটককৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম) আরও জানান, আজ সোমবার (১৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ বারমারী বিওপি'র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬২/৮-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ২নম্বর দূর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় রয়্যাল চ্যালেঞ্জ এবং ব্লেন্ডারস প্রাইড মদ আটক করা হয়। অধিনায়ক জানান, আটককৃত মদ এবং অটো ভ্যান গাড়ী নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। নেত্রকোণার বিজিবি সীমান্তে পৃথক এলাকায় মাদক বিরোধী অভিযান নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সোমবার (১৪ জুলাই) দুপুর আনুমানিক আনুমানিক দেড়টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ বিজয়পুর বিওপি'র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫০/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ১নম্বর কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় আইস ভদকা এবং অফিসার্স চয়েস মদ আটক করা হয়। আরও জানান, আটককৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম) আরও জানান, আজ সোমবার (১৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ বারমারী বিওপি'র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬২/৮-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ২নম্বর দূর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় রয়্যাল চ্যালেঞ্জ এবং ব্লেন্ডারস প্রাইড মদ আটক করা হয়। অধিনায়ক জানান, আটককৃত মদ এবং অটো ভ্যান গাড়ী নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
