ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে যুব প্লাটফর্মের সংযোগ স্থাপন সভা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Monday, 14 July, 2025, 6:12 PM

ভূরুঙ্গামারীতে যুব প্লাটফর্মের সংযোগ স্থাপন সভা

ভূরুঙ্গামারীতে যুব প্লাটফর্মের সংযোগ স্থাপন সভা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুব প্লাটফর্ম ও ইউনিয়ন পরিষদের মধ্যে সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে এমজেএসকেএস ও ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের আয়োজনে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযেগিতায় ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার অফিসে সভা অনুষ্ঠিত হয়।

ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য সোহরাফ আলী, মহিলা সদস্য রাশেদা বেগম, উপজেলা ইউথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এফ কে আশিক, সিএনবির ফিল্ট ফ্যাসিলিটেটর জেসমিন আক্তার প্রমুখ।

সভায় বক্তারা, যুব প্লাটফর্ম ও ইউনিয়ন পরিষধের মধ্যে  সংযোগ স্থাপন। বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন। সমাজ উন্নয়নে যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সহ অন্যান্য বিষয়ের আলোকপাত করেন।

পরে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় সংগঠনের সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status