|
বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ব্যালট বাক্স ও গুরুত্বপূর্ণ নথিপত্র
তামান্না জেনিফার, বরগুনা
|
![]() বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ব্যালট বাক্স ও গুরুত্বপূর্ণ নথিপত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় অফিসে দায়িত্বে থাকা নাইটগার্ড পর্দা টানিয়ে কোথায় যেন চলে যান। পরে এক পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে এসে হিসাব শাখার রুম থেকে বিকট শব্দ পান এবং সঙ্গে সঙ্গেই আগুনের আভাস মেলে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনার উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, সকাল ৭টা ২৬ মিনিটে তারা আগুন লাগার খবর পান এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। “আগুনটি মূলত হিসাব শাখার একটি রুমে সীমাবদ্ধ ছিল। পাশের স্টোররুম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র অক্ষত রয়েছে,” তিনি বলেন। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে : ৩টি ব্যালট বাক্স,একটি ফ্রিজ,ভোটার তালিকা ও পুরাতন রেকর্ড,একটি কম্পিউটার মূল্যবান অফিস ফাইলপত্র ও আসবাবপত্র প্রশাসন বলছে, এই অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নির্বাচনী সরঞ্জাম ও দাপ্তরিক নথিপত্র হারিয়ে যাওয়ায় প্রশাসনিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও, বরগুনা জেলা নির্বাচন অফিস একটি বড় বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। তবে এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় দায়িত্বে অবহেলা ও যন্ত্রপাতির নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি কতটা বড় বিপদের কারণ হতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
