ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 January, 2019, 2:51 PM

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাবিবুর রহমান হুব্বা (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়ে‌ছেন । এ সময় ঘটনাস্থল থে‌কে ৮শ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া সদর উপজলার মোল্লাতেঘরিয়া ক্যানালপাড়া আমবাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পু‌লি‌শের দা‌বি এ ঘটনায় তা‌দের চার সদস্য আহত হ‌য়ে‌ছে।

কুষ্টিয়া মডেল থানার এস,আই মনির হাসান জানান, মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের কাছে খবর আসে ক্যানালপাড়ায় এক দল মাদক ব্যবসায়ী অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদর ভিত্তিতে পুলিশ ঘটনাস্থ‌লে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ‌থে‌কে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বন্দুকযু‌দ্ধে পুলিশের চার সদস্য আহত হয়ে‌ছে। পরে খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তি শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হুব্বা। সে শহ‌রের আড়ুয়াপাড়ার ছোট ওয়ারলেস এলাকার সিরাজ মালিথার ছে‌লে। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়ে‌ছে বলে জানা গে‌ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status