ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
নড়িয়ায় কথাকলি সাহিত্য একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 January, 2019, 7:00 PM

নড়িয়ায় কথাকলি সাহিত্য একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

নড়িয়ায় কথাকলি সাহিত্য একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

শরীয়তপুরের নড়িয়ার পন্ডিতসার শহীদ বালিকা উচ্চ বিদ্যালয়ে কথাকলি সাহিত্য একাডেমি কতৃক আয়োজিত মহান বিজয় দিবস-২০১৮ উপলক্ষে সাময়িকী’র মোড়ক উন্মোচন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান-২০১৯ খ্রিঃ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৬ টি স্কুল নিয়ে এ অনুষ্ঠান শুরু করা হয়।

এতে যে ৬ টি স্কুল অংশ গ্রহণ করেছে, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়, শহীদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, পন্ডিতসার উচ্চ বিদ্যালয়, তেলীপাড়া উচ্চ বিদ্যালয়, হালইসার নন্দনসার উচ্চ বিদ্যালয়।

আব্দুল রহমান মোল্যা-রুদ্রের সভাপতিত্বে ও সোহেল চৌধুরীর সন্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পন্ডিতসার চিশতী নগরের পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন, স্মারক বক্তা সম্পাদক কবি শ্যামসুন্দর দেবনাথ, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলি আজম মৃধা, পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেহ উদ্দিন বাদল, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহাবুদ্দিন,শহিদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, শহিদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক ফেরদৌস আরা ফরিদা।

এ ছাড়াও কার্তিকপুর কথাকলি সাহিত্য একাডেমির সভাপতি আব্দুর রহমান মোল্যা-রুদ্র, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান সবুজ, অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইয়াসিন, দপ্তর সম্পাদক মোঃ সুমন দাস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুভ্র পাল, সিনিয়র কার্যকরী সদস্য মারুফ হাসান তারেক, চৌধুরী সাঈদ আল রাজু, কর্মকার গনেন, কার্যকরী সদস্য মোহন হাওলাদার, শুকান্ত দাস, তারিকুজ্জামান সুমন বেপারী, সুকুমার মন্ডল প্রমুখ।উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন শহিদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে কথা বলেন, তিনি বলেন দেশ আমরা মাদক মুক্ত চাই তোমরা যারা শিক্ষার্থী আছো আমি বলবো তোমরা সব সময় মাদককে সব সময় না বলবে এ সময় তিনি সকল শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status