ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শাকিবের সঙ্গে প্রেম গুঞ্জন, মুখ খুললেন বুবলি
সাকিব আল রোমান
প্রকাশ: Friday, 25 January, 2019, 7:33 PM

শাকিবের সঙ্গে প্রেম গুঞ্জন, মুখ খুললেন বুবলি

শাকিবের সঙ্গে প্রেম গুঞ্জন, মুখ খুললেন বুবলি

ঢালিউড তারকা শাকিব খান ও হালের জনপ্রিয় নায়িকা বুবলির মধ্যে প্রেম নিয়ে অনেক গুঞ্জন রয়েছে। বুবলির সঙ্গে শাকিবের ছবি করা নিয়ে অনেক আগে থেকেই অপু বিশ্বাসের আপত্তি রয়েছে বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল। শাকিব ও বুবলির সম্পর্ক কী তা নিয়ে ভক্তবৃন্দের মাঝেও অনেক আগ্রহ রয়েছে। সামাজিক মাধ্যমে অনেক আলোচনা-সমালোচনাও হয়ে থাকে। এবার সংবাদমাধ্যমের কাছে সেই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন বুবলি। ‘শাকিব খানের সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন, সমালোচনা, দর্শকের ফ্যান্টাসি—এসব প্রসঙ্গে আপনি কি সরাসরি কোনো উত্তর দেবেন?’ এমন প্রশ্নের জবাবে বুবলি বলেন, ‘দেখুন, পর্দার নায়ক–নায়িকাদের নিয়ে দর্শকদের মধ্যে এ ধরনের প্রেমের গুঞ্জন, সমালোচনা, ফ্যান্টাসি কোনো নতুন বিষয় নয়। এর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তারকাদের নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই।

বুবলি চলচ্চিত্রে কাজ করুন সেটা তার পরিবার চাইতেন না জানিয়েছে তিনি বলেন, বাবা–মা চাননি আমি চলচ্চিত্রে কাজ করি। কাজেই শুরু থেকে পরিবারের বাধা ছিল। তবে আমাকে নিয়ে তারা উচ্ছ্বসিত না। আমার কাজের সবচেয়ে বড় সমালোচক আমার মা ও বড় বোনেরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status