ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
প্যারালাল গল্পে নিশো-মেহজাবিন
সাকিব আল রোমান
প্রকাশ: Friday, 25 January, 2019, 6:08 AM

প্যারালাল গল্পে নিশো-মেহজাবিন

প্যারালাল গল্পে নিশো-মেহজাবিন

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নির্মিত হচ্ছে নাটক ‘এই শহরে ভালোবাসা নেই’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় দুই নাট্য তারকা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী।

এটি সম্পর্কে নির্মাতা মহিদুল বলেন, ‘নাটকটিতে দুটি প্যারালাল গল্প দেখানো হয়েছে। দুটি গল্পেই নিশো এবং মেহেজাবিন কাজ করেছেন। একটি গল্প পঞ্চাশোর্ধ্ব দুজন স্বামী-স্ত্রীকে ঘিরে। যেখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তাদের ভালোবাসা, একে অপরের প্রতি টান ও সম্পর্কের দৃঢ়তা দেখানো হয়েছে।

‘অন্য গল্পে বিপরীতভাবে তরুণ বয়সের ভালোবাসা দেখানো হয়েছে। যেখানে অতি তুচ্ছ কিছু বিষয় নিয়ে মান-অভিমান, ঝগড়াঝাটি ও বিচ্ছেদ লেগেই থাকে। আশা করছি, নাটকটি প্রচারে আসলে দর্শক পছন্দ করবে।’

‘এই শহরে ভালোবাসা নেই’ একটি ভালবাসার গল্প জানিয়ে আরফান নিশো বলেন, ‘আসলে ভালোবাসা এক চিরন্তন অসীমতা। আমরা প্রতিনিয়ত সেই অসীমতা পরিমাপের চেষ্টা চালিয়ে যাই। এরপর একটি সম্পর্কের মধ্যে দেখা দেয় নানারকম ঘটনা-দুর্ঘটনা। এমনই একটা গল্প দেখান হয়েছে এটিতে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে নাটকটি।’

সম্প্রতি নাটকটির শুটিং শেষ হওয়ার পর সম্পদনার কাজ চলছে। আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status