ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
অন্ধকার জগতের মাহি আসছে ২২ ফেব্রুয়ারি
সাকিব আল রোমান
প্রকাশ: Friday, 25 January, 2019, 5:56 AM

অন্ধকার জগতের মাহি আসছে ২২ ফেব্রুয়ারি

অন্ধকার জগতের মাহি আসছে ২২ ফেব্রুয়ারি

সর্বশেষ গত রোজা ঈদে মুক্তি পায় মাহিয়া মাহি অভিনীত দুটি সিনেমা ‘জান্নাত’ ও ‘মনে রেখো’। নতুন করে আবারও দর্শকদের সামনে আসছেন তিনি। মাহির নতুন সিনেমা ‘অন্ধকার জগত’।

ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। সিনেমায় মাহির নায়ক ডিএ তায়েব। ‘অন্ধকার জগত’ প্রযোজনা করেছে এসজি প্রডাকশন।

কথা ছিলো ছবিটি গেল বছরের অক্টোবরেই মুক্তি পাবে। কিন্তু নানা কারণে পিছিয়ে যান ছবির প্রযোজক। তবে গেল ১৩ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পাওয়া ছবিটি আসছে ২২ ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে নিশ্চিত করলেন এর নির্মাতা বদিউল আলম খোকন।

তিনি বলেন, ‘আমরা ১৩ তারিখ সেন্সরের অনুমতি পেয়েছি। সেন্সর বোর্ডের সদস্যরা খুব প্রশংসা করেছেন এর গল্প ও নির্মাণের। আসছে ২২ ফেব্রুয়ারিতে আমরা ছবিটি মুক্তি দেয়ার প্রস্তুতি নিয়েছি।’

ছবিটি সম্পর্কে খোকন বলেন, ‘বিগ বাজেটে নির্মিত হয়েছে ‘অন্ধকার জগত’। ভালো একটি গল্প আছে। ছবিটি দিয়ে মাহি আবারও আলোচনায় ফিরবেন বলে মনে করি আমি। আর নায়ক হিসেবে ডি এ তায়েব খুব ভালো কাজ করেছেন।’

ডি এ তায়েব বলেন, ‘অন্ধকার জগত বিনা কর্তনে সেন্সর পেয়েছে এটা আমার জন্য বেশ খুশির খবর। সমসাময়িক বিষয় নিয়ে সিনেমাটির গল্প। আশা করছি, এ সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে।’

এই ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভদেব। তার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন মিষ্টি সুরের গায়িকা ন্যান্সি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status