ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
এবার শূনত্যায় আরমান আলিফ
সাকিব আল রোমান
প্রকাশ: Friday, 25 January, 2019, 6:13 AM

এবার শূনত্যায় আরমান আলিফ

এবার শূনত্যায় আরমান আলিফ

ইউটিউবে ভিউয়ের বিচারে গত বছরের প্রায় পুরোটা মাতিয়েছেন আরমান আলিফ। নতুন বছরের শুরুতে একটি বিরহের গল্প নিয়ে হাজির হলেন সময়ের সুপারহিট এই তরুণ সংগীতশিল্পী।

গতকাল সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে আরমানের গাওয়া ‘শূন্যতা’ নামে গল্পনির্ভর একটি মিউজিক ভিডিও। যথারীতি গানটির কণ্ঠের পাশাপাশি কথা ও সুর দিয়েছেন আরমান নিজেই। আর সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

অন্যদিকে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে আরমান আলিফের উপস্থিতি ছাড়াও ত্রিভুজ প্রেমের গল্প উঠে এসেছে রাসেল খান, পাপিয়া ও সাইফের অভিনয়ে।

নতুন এই মিউজিক ভিডিও সম্পর্কে আরমান আলিফ বলেন, ‘সিএমভির ব্যানারে এটি আমার চতুর্থ গান। আগের তিনটি গানই জনপ্রিয়তা পেয়েছে। আশা করছি এটিও শ্রোতা-দর্শকরা পছন্দ করবেন।’

উল্লেখ্য, এর আগে সিএমভি’র ব্যানারে প্রকাশ পেয়েছে আরমান আলিফের ‌‘বেঈমান’, ‘কার বুকেতে হাসো’ ও ‘সর্বনাশ’।   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status