ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ক্ষমা চাইলেন সেই ওসি মুর্শেদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 January, 2019, 11:10 PM

ক্ষমা চাইলেন সেই ওসি মুর্শেদ

ক্ষমা চাইলেন সেই ওসি মুর্শেদ

প্রবাসীদের বিয়ে প্রসঙ্গে দেওয়া বিকৃতভাবে গণমাধ্যমে প্রকাশ হয়েছে দাবি করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এম মুর্শেদ পিপিএম।

তিনি বলেন, আমি প্রবাসী ভাইদের ছোটো করে কোনও বক্তব্য দিইনি। কারণ বাংলাদেশের প্রায় প্রত্যেক পরিবারেই প্রবাসী আছে। এমনকি আমার পরিবারেও একাধিক প্রবাসী আছে। প্রবাসী ভাইদের অর্জিত অর্থ আমাদের দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তব্যের আংশিক ভিডিও দেখে প্রবাসী ভাইয়েরা কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।

ওসি মুর্শেদ বলেন, আসলে আমার বক্তব্যটিকে বিকৃত করা হয়েছে। আমি সেভাবে বলিনি, আর বলতেও চাইনি। আমি বলেছি অনেক প্রবাসী টাকা পয়সা নিয়ে দেশে ফেরে, অল্প বয়সী মেয়েদের পছন্দ হলে বিয়ে করার প্রস্তাব দেয়। আমি বলেছি এমন ঘটনা ঘটলে যাতে আমাদেরকে জানানো হয়। আমি অপ্রাপ্ত বয়সে বিয়েতে না করেছি।

প্রসঙ্গত, সম্প্রতি ‘বিদেশী ছেলেদের বিয়ে করবে না- স্কুলছাত্রীদের উদ্দেশে ওসি এম.এম মুর্শেদের এমন একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়।

বক্তব্যে এই পুলিশ কর্মকর্তা বলেন, কারণ তারা তোমাদের কাজের মেয়ে হিসেবে ট্রিট করে বিয়ে করে চলে যাবে, আবার আসবে তিন বছর পরে। এরকম কোন শ্বশুর-শাশুড়ি বিদেশী ছেলেদের সাথে বিয়ে দিতে চাইলে ৯৯৯ নম্বরে কল করবা। পুলিশ আর আগের পুলিশ নাই।

গত বুধবার (২৩ জানুয়ারী) ফেনীর ছাগলনাইয়া পৌরসভার হিছাছড়া উচ্চ বিদ্যালয় ও ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ বক্তব্য ভাইরাল হলে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে প্রতিবাদ জানান অসংখ্য প্রবাসী। এরই প্রেক্ষিতে আজ ক্ষমা চাইলেন ওসি এম.এম মুর্শেদ।

এ ব্যাপারে হিছাছড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল হোসেন, মেয়েদের বুঝানোর জন্য আসলে তিনি বক্তব্যে এ কথা বলেছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status