ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ছাত্রলীগ মারধর করল কোটা আন্দোলনকারীদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 January, 2019, 11:04 PM

ছাত্রলীগ মারধর করল কোটা আন্দোলনকারীদের

ছাত্রলীগ মারধর করল কোটা আন্দোলনকারীদের

কোটা সংস্কার আন্দোলনকারী নেতাদের মারধর করা ও আটকে রাখার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে৷

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বাংলা একাডেমির ভিতরে এ ঘটনা ঘটে৷

জানা যায়, বাংলা একাডেমীর ভিতরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ৪-৫ মিলে তাদের সাংগঠনিক কার্যক্রম ও আসন্ন ডাকসু নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে আলোচনার জন্য বৈঠক করছিলেন৷ কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছু নেতাকর্মী হুোন্ডা দিয়ে এসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা চালায়৷

হামলার পর ছাত্রলীগের নেতাকর্মীরা যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনকে তুলে নিয়ে যান৷ সংবাদ লেখা পর্যন্ত সোহরাবের কোনও খোঁজ মেলেনি৷

মারধর করার পর আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরকে আটকে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা৷ পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টিরিয়াল টিম নুরকে আটক থেকে উদ্ধার করেন৷

এ বিষয়ে আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বলেন, "আমরা ৪-৫ জন মিলে বিকেলে বাংলা একাডেমীর ভিতরে আড্ডা দিচ্ছিলাম৷ আমাদের সাংগঠনিক কার্যক্রম ও আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে কথা বলার এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়৷ হামলার পর নুর হোসেনকে আটকে রাখে, পরে প্রক্টিরিয়াল টিম নুরকে উদ্ধার করেন৷ সোহরাব হোসেনকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধরের পর তুলে নিয়ে যায়৷ এখন পর্যন্ত তার খোঁজ আমরা পাইনি"৷

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানিকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি৷

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status