ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে সাকিব, শিল্পমন্ত্রীর বরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 January, 2019, 8:13 PM

বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে সাকিব, শিল্পমন্ত্রীর বরণ

বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে সাকিব, শিল্পমন্ত্রীর বরণ

নরসিংদীর মনোহরদীতে শ্বশুরের পৈতৃক ভিটায় এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিয়ের ৬ বছর পর এই প্রথম তিনি শ্বশুরবাড়িতে এসেছেন।

নিজ এলাকার জামাই সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সংসদ সদস্য শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও সাকিব আল হাসানকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার শ্বশুরবাড়িতে আগমনে উচ্ছ্বসিত ছিল উপজেলাবাসী।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও জামাই সাকিবের আগমনকে ঘিরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়। মনোহরদীসহ বিভিন্ন অঞ্চলের সাকিবভক্তরা সকাল থেকে তাকে দেখার আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন।

দুপুর ১টায় শিল্পমন্ত্রীসহ সাকিব আল হাসান তার শ্বশুরালয় খিদিরপুর ইউনিয়নের রামপুর সরদার বাড়িতে পৌঁছলে হাজার হাজার ভক্ত-দর্শক তাদের স্বাগত জানায়।

পরে সাকিবের শ্বশুরবাড়ি প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে তাদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেটার। তিনি আমাদের জামাতা। তাকে বরণ করে আজ আমরা আনন্দিত।

তিনি বলেন, সাকিব ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার। আরেকজন অলরাউন্ডার আছে বাংলাদেশে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। যিনি নিজে খেলেন এবং খেলান। যা দেখে সারা বিশ্ব অবাক। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আমি অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে আশা করি, আগামী বিশ্বকাপ ট্রফি আমরা তাদের নেতৃত্বে বাংলাদেশে আনতে পারব।

জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, শ্বশুরবাড়িতে কখনো আসা হয়নি, প্রথমবার আসলাম, ভালো লেগেছে।

শিল্পমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। যাতে আগামীতে আমরা বিশ্বকাপ ট্রফি দেশের মাটিতে আনতে পারি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্পমন্ত্রীর জামাতা বিডিজি মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক হাসান, সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, খিদিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ক্রিকেটার সাকিব আল হাসান মনোহরদী উপজেলার রামপুর গ্রামের আমেরিকান প্রবাসী মমতাজ উদ্দিনের মেয়ে সরদার উম্মে রুমান আহমেদ শিশিরকে বিয়ে করেন। বিয়ের পর এবারই প্রথম সাকিব আল হাসান তার শ্বশুরালয়ে আসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status