ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিপিএলের পয়েন্ট টেবিলে কোন দলের কী অবস্থা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 January, 2019, 8:11 PM

বিপিএলের পয়েন্ট টেবিলে কোন দলের কী অবস্থা?

বিপিএলের পয়েন্ট টেবিলে কোন দলের কী অবস্থা?

মাঝপথ পেরিয়ে শেষভাগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্ব। ঢাকা-সিলেট-ঢাকা হয়ে এবার বিপিএল চট্টগ্রামে। আসছে শুক্রবার মাঠে গড়াবে এ অংশ। এর আগে চলুন দেখে নিই-পয়েন্ট টেবিলে কোন দলের কী অবস্থা?

দলে নেই কোনো বড় বিদেশি তারকা। তবুও জয়রথ ছুটছে চিটাগং ভাইকিংসের। রীতিমতো উড়ছে মুশফিকুর রহিমের দল। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভাইকিংসরা। এ অবস্থায় চট্টগ্রাম অংশে খেলতে নামবে তারা।

টেবিলের দ্বিতীয় স্থানে আছে ক’জন বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে গড়া ঢাকা ডায়নামাইটস। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে এখানে অবস্থান করছে রাজধানীর দলটি। ডায়নামাইটসদের সমান ম্যাচ খেলে সমানসংখ্যক হার-জিত নিয়ে তৃতীয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারকাখচিত দল নিয়েও মূলত রান রেটের বিচারে সাকিবদের চেয়ে পিছিয়ে ইমরুলরা।

দলে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেলসদের মতো তারকা থাকলেও সেরাটা দিতে পারছে না রংপুর রাইডার্স। ৮ ম্যাচে ৪টি করে জয়-পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উত্তরবঙ্গের দলটি।

সেই অর্থে রাজশাহী কিংসে নেই কোনো তারকা ক্রিকেটার। আনকোরা দল নিয়েও সমানসংখ্যক ম্যাচ খেলে একই সমান হার-জিতের মুখ দেখেছে বরেন্দ্রভূমির দলটি। তবে রান রেটের ব্যবধানে রংপুরের চেয়ে পিছিয়ে পঞ্চম স্থানে ঠাঁয় হয়েছে কিংসদের।

বরাবরের চেয়ে এবার শক্তিশালী দল গড়েছিল খুলনা টাইটানস। তবে সর্বোচ্চটা দিতে পারেনি মাহমুদউল্লাহ বাহিনী। পয়েন্ট টেবিলে একেবারে নাজুক অবস্থা তাদের। ৯ ম্যাচে ৭ হারেরে বিপরীতে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে তারা।

এবার সবচেয়ে ভালো দল গড়েছিল সিলেট সিক্সার্স। যেকোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্রিকেটার ছিল। তবে সেরাটা দিতে পারেনি তারা। ফলে ৮ ম্যাচে ৬ হারের বিপরীতে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার
তলানিতে চায়ের দেশের দলটি। মূলত রান রেটে পিছিয়ে থাকায় এ অবস্থান।

দল     ম্যাচ     জয়     পরাজয়     পয়েন্ট     রান রেট
চিটাগং ভাইকিংস     ৭     ৬     ১     ১২     ০.৩৩৯
ঢাকা ডায়নামাইটস     ৮     ৫     ৩     ১০     ১.৩৬১
কুমিল্লা ভিক্টোরিয়ানস     ৮     ৫     ৩     ১০     -০.০৩৭
রংপুর রাইডার্স     ৮     ৪     ৪     ৮     ০.২৬৪
রাজশাহী কিংস     ৮     ৪     ৪     ৮     -০.৩৪৯
খুলনা টাইটানস     ৯     ২     ৭     ৪     -০.৬৫৩
সিলেট সিক্সার্স     ৮     ২     ৬     ৪     -০.৮৪২
689Shares

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status