লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনার ৫ম দিনে স্কুল শিক্ষক নিহত
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: Thursday, 24 January, 2019, 1:01 PM
লক্ষ্মীপুরে সড়ক দূর্ঘটনার ৫ম দিনে স্কুল শিক্ষক নিহত
লক্ষ্মীপুরে গত ৫ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনা অব্যহত রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের দক্ষিন তেমুহনি অফিসার্স ক্লাবের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় মিজানুর রহমান রুবেল (৩২) নামের এক শিক্ষক নিহত হয়েছে।
নিহত রুবেল লক্ষ্মীপুর পৌরসভার ১২নং ওয়ার্ড মিয়া রাস্তার মাথায় লাহারকান্দি মোল্লা বাড়ীর দ্বিন মোহাম্মদের ছেলে ও টুমচর সরাকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, রুবেল তার বাড়ি থেকে মটরসাইকেল যোগে লক্ষ্মীপুরে আসার পথে বিপরীত দিক থেকে আসা পিক-আপ ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে চাকায় পৃষ্ঠ হয়ে মারা যায়।