ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত
নতুন সময় প্রতিবেদক নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 January, 2019, 1:16 PM
সর্বশেষ আপডেট: Thursday, 24 January, 2019, 1:20 PM

বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জামাল নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। জামাল চর আষাড়িয়াদহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ভোরে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ সীমান্তে এ ঘটনা ঘটে। রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সুলতান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এই কর্মকর্তা জানান, বুধবার (২৩ জানুয়ারি) রাতে জামালসহ কয়েকজন সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় গরু আনতে যান। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফের চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই জামাল নিহত হন। এসময় তার সঙ্গে থাকা অন্য রাখালরা মরদেহ নিয়ে পালিয়ে আসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status