ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
‘আলোচনার পর উত্তর সিটি উপ-নির্বাচনের সিদ্ধান্ত’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 January, 2019, 12:55 PM

‘আলোচনার পর উত্তর সিটি উপ-নির্বাচনের সিদ্ধান্ত’

‘আলোচনার পর উত্তর সিটি উপ-নির্বাচনের সিদ্ধান্ত’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে কী না,এ নিয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে বনানী গোরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক আছে, বৈঠকে আলোচনার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। দিনটিকে কেন্দ্র করে বিএনপি দোয়া মাহফিল আয়োজন করেছে।

এ সময় আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল।

বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, উপদেষ্টা ডা. আবদুল কুদ্দুস, তাবিথ আউয়াল, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানসহ ছাত্রদল ও যুবদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status