ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
শ্রীপুরে পিকআপের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, চালক আটক
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Friday, 6 June, 2025, 12:09 PM

শ্রীপুরে পিকআপের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, চালক আটক

শ্রীপুরে পিকআপের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, চালক আটক

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় আসাদুজ্জামান রাজিব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতা নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব ময়মনসিংহের পাগলা উপজেলার মধ্যলামকাইল গ্রামের বাসিন্দা ও পাঁচভাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি শ্রীপুরের মাওনা এলাকায় ভাড়া বাসায় থেকে আকিজ বিডি কোম্পানি লিমিটেড'র এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রঙিলা বাজার থেকে এমসি বাজারের দিকে যাওয়ার পথে পিকআপ চালকের সঙ্গে রাজিবের সাইড দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আদিব ডায়িং কারখানার সামনে পৌঁছলে পেছন থেকে ওই পিকআপটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা পিক-আপ চালক নাঈম (১৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ূব আলী জানান, পিকআপ জব্দ করে চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status