|
দেশের বাইরে থেকে ক্ষমাটা চাইবো কীভাবে : ওবায়দুল কাদের
নতুন সময় প্রতিবেদক
|
![]() দেশের বাইরে থেকে ক্ষমাটা চাইবো কীভাবে : ওবায়দুল কাদের সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের এ কথা বলেন। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে তিনি বর্তমানে প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকেই বিবিসির সঙ্গে কথা বলেছেন বাংলাদেশে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ‘সব কিছুরই সূত্র হলো দেশ। দেশের মাটিতে বসেই আমরা যদি কোনো কিছু অনুশোচনা, ক্ষমা এসব বিষয় যদি থাকে তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতেই আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা, তার প্রতিফলন অবশ্যই হবে।’ তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরে যখন শান্তি, স্থিতি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো, রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে পারবো, যদি কোনো ভুল হয়ে থাকে- মানুষকে নিয়ে আমাদের রাজনীতি, এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
