|
একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে খেয়েছে, আরেক দল জুলাই-অগাস্ট : এম মঞ্জুরুল করিম রনি
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে খেয়েছে, আরেক দল জুলাই-অগাস্ট : এম মঞ্জুরুল করিম রনি মঙ্গলবার (৩ জুন) দুপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি দাবি করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা বিএনপি আয়োজিত, দেওরা মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে উপস্তিত স্থানীয়দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এম মঞ্জুরুল করিম রনি বলেন, 'শেখ মুজিবের শাসনামলে এই দেশে যে পরিমান লুটপাট চলেছে অবশ্য তার মেয়ে তার চেয়ে বেশি করেছে। এসময় পুনরায় দুটি দাবি উত্থাপন করছি। একটি হল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আরেকটি হল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহীদ জিয়ার নামে ফিরিয়ে দিতে হবে।' রনি আরো বলেন, যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো মনে করেন আপনাদের নেত্রী আসবেন আপনাদের সিনিয়র নেতাকর্মীরা দেশে ফিরবেন আপনারা বোকার স্বর্গে বাস করেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন গত কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের নাগরিকত্ব হস্তান্তর করে আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন যদি জানত তারা আবার আসবে তাহলে কি আমেরিকার নাগরিকত্ব নিতেন তিনি। যদিও এতদিন চিন্তা করেছে মায়ের পরে নিজে এসে ক্ষমতা দখল করবে লুটপাট চালাবে কিন্তু এখন বুঝে গেছে তাদের আর আসা হবে না। আমেরিকায় বসে উস্কানি দেয় আর দেশে তাদের যে কর্মী আছে তারা এখানে ঝটিকা মিছিল করে। এ সময় তিনি আরো বলেন, একদল ৭১ এর মুক্তিযুদ্ধ বিক্রি করে খায়, আরেকদল ধর্ম বিক্রি করে খায়। আরেক দল জুলাই-আগস্টকে বিক্রি করে খাচ্ছে বলে বক্তব্যে উল্লেখ (উচ্চারণ) করেন তিনি। "তরুণ প্রজন্ম রাজনীতিতে আসবে সেটা আমরা চাই, তাদেরকে সাধুবাদও জানিয়েছিলাম। কিন্তু রাজনীতি করার নামে আপনি রাষ্ট্রকে পিছিয়ে দিবেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার হুংকার দিবেন, আজকে রাষ্ট্রপতিকে নামিয়ে দিবেন কালকে সেনাপ্রধানকে নামিয়ে দিবেন এই ধরনের হুংকার এবং মব জাস্টিজ তৈরি করে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতী সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করবেন এটা তো আমরা চাই না। এমন বাংলাদেশ তো আমরা চাই নি।" ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি, আমাদের প্রতিটি বিএনপির নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। আমাদের সকলের উপর এখনো ৬০ লক্ষ মামলা, আপনারা সেটা জানেন না, আপনারা আপনাদের মামলা উঠিয়ে নিলেন, বর্তমান সরকার আমাদের মামলাগুলো কে উঠাবে? আমরাতো মিথ্যা মামলার শিকার। গত ১০ মাসে দৃশ্যমান কোন সংস্কার চোখে পড়েনি এর আগে ওয়ান ইলেভেনের সময় ফখরুদ্দিন-মঈন সরকার সংস্কারের নামে দেশকে আরও ১০ বছর পিছিয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন গাজীপুরে বিএনপির এই নেতা। অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন বেপারীর সভাপতিত্বে, একই থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূরের (ভিপি) সঞ্চালনায়, বিশেষ অতিথীর বক্তব্য দেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম, গাজীপুর মাহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদীকা খাদিজা আক্তার বীণা, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আবু বকর সিদ্দিক, সদস্য সচিব রাতুল আহম্মেদ ভূঁইয়া-সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
