ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
‘খাল দখলদাররা যে দলেরই হোক একবিন্দু ছাড় নয়’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 January, 2019, 4:05 PM

‘খাল দখলদাররা যে দলেরই হোক একবিন্দু ছাড় নয়’

‘খাল দখলদাররা যে দলেরই হোক একবিন্দু ছাড় নয়’

খাল দখলদাররা যে মতাদর্শের লোকই হোক না বা যে দলেরই হোক না কেন তাদের একবিন্দুও ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

সোমবার (২১ জানুয়ারি) রাজধানীর ধোলাইপাড় এলাকার কুতুবখালী খালের পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, খাল উদ্ধারকে ক্ষুদ্রভাবে দেখলে চলবে না। এ খালই হচ্ছে আধুনিক ঢাকার প্রাণ। আমরা সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলধারা চালু করতে চাই।

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার ৯৩ কিলোমিটার খালের ৭৪ কিলোমিটারের ওপর থেকে ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এ কাজ করছে জানিয়ে তিনি বলেন, খাল দিয়ে যেন জলযান চলতে পারে আমরা সেই ব্যবস্থা করবো।

এসময় তার সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমডোর শেখ জাহিদসহ করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status