ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
জেলা হাসপাতালে দুদকের অভিযান, অনুপস্থিত ৪০ ভাগ চিকিৎসক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 January, 2019, 3:44 PM

জেলা হাসপাতালে দুদকের অভিযান, অনুপস্থিত ৪০ ভাগ চিকিৎসক

জেলা হাসপাতালে দুদকের অভিযান, অনুপস্থিত ৪০ ভাগ চিকিৎসক

দেশের ১০টি জেলা হাসপাতালে অভিযান চালিয়ে চিকিৎসকদের ব্যাপক দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ জানুয়ারি) দেশের ১০টি জেলার হাসপাতালে আকস্মিক অভিযান চালায় দুদক। এ সময় হাসপাতালগুলোতে ৪০ শতাংশ চিকিৎসককেই অনুপস্থিত পাওয়া যায় বলে জানিয়েছে সংস্থাটি।

অভিযান শেষে দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সংস্থার মহাপরিচালক (ডিজি) মুনীর চৌধুরী।

তিনি জানান, ১০টি জেলায় হাসপাতালে দুদক অভিযান চালিয়েছে। এসব হাসপাতালের ২৩০ ডাক্তারের মধ্যে মাত্র ৯২ জন উপস্থিত ছিলেন। ৪০ শতাংশই অনুপস্থিত।

এ সময় ভবিষ্যতে এ ধরনের আরও অভিযান চলবে এবং এ সংক্রান্ত যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও ঘোষণা দেন দুদক ডিজি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status