|
সাকিবকে জাতীয় দলে বিবেচনা করা হবে কিনা, জানাল বিসিবি
|
![]() সাকিবকে জাতীয় দলে বিবেচনা করা হবে কিনা, জানাল বিসিবি রাজনৈতিক জটিলতার কারণে গত বছর ঘরের মাঠে শেষ টেস্ট ম্যাচ খেলতে চেয়েও পারেননি সাকিব৷ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হওয়ার পর বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও। তাই অনেকেই ধারণা করছেন, বাংলাদেশের ক্রিকেটে ইতোমধ্যে নিজের শেষটা দেখে ফেলেছেন সাকিব। দুইবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ব্যর্থ হওয়ার পর সাকিবের বিদায়ঘণ্টা যখন একদমই বেজে গিয়েছিল, তখনই সবাইকে চমকে দিয়ে আবার ফিরলেন সাকিব। নিষেধাজ্ঞা কাটানোর কিছুদিনের মধ্যেই ডাক পেলেন পিএসএলে। পিএসএলে তিন ম্যাচ খেলেছেন সাকিব। দুই বার ব্যাটিং করতে নেমে রান পাননি একটিও। বল হাতে উইকেটের দেখা পেলেও ছিলেন না চিরচেনা ছন্দে। উল্টো একটি ম্যাচে নাকি আম্পায়ার তার বিরুদ্ধে আবার অ্যাকশন সংক্রান্ত সমস্যার অভিযোগ তুলেছেন। তবে এসবকিছুর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সাকিবের মাঠে ফেরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বললেও ওয়ানডে এবং টেস্টে এখনও চাইলেন খেলানো যেতে পারে তাকে। তবে বর্তমান বাস্তবতায় সেটা কতটুকু সম্ভব, সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যে দল প্রস্তুত করতে শুরু করেছে বিসিবি। পরের বছর ওয়ানডে বিশ্বকাপে। ফরম্যাটটিতে সাকিবের কার্যকরীতা এবং ফর্মের ওপর ভিত্তি করে চাইলে তাকে দলে নিতে পারে বিসিবি। তবে সাকিবের সঙ্গে বর্তমান বোর্ডের সম্পর্ক আদৌ আছে কিনা, সেটার ওপর নির্ভর করছে সবকিছু। গতকাল পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে সাকিবের দল লাহোর কালান্দার্স। ফাইনালে সাকিব জায়গা না পেলেও তার বিষয়টি ঘুরেফিরে আসছে দেশের ক্রীড়ঙ্গনে। সাকিবকে আবারও জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে কিনা, আজ রাজধানীর গুলশানে (২৬ মে) এক অনুষ্ঠানে সেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান মিঠু। সাকিবের সঙ্গে বিসিবির সম্পর্ক শেষ কিনা, এমন প্রশ্নের উত্তরে মিঠু বলন, 'অবশ্যই নয়। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেললএটা সামনে দেখার ব্যাপার।' তিনি আরও বলেন, 'একটা বিষয় তো পরিষ্কার, সে একজন বিশ্বমানের খেলোয়াড়, যেকোনো দলের জন্য সে বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের বিবেচনায় সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারব।' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
