ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
গ্যাসের দাম বৃদ্ধির প্রশ্নে হাইকোর্টের রুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 January, 2019, 5:21 PM

গ্যাসের দাম বৃদ্ধির প্রশ্নে হাইকোর্টের রুল

গ্যাসের দাম বৃদ্ধির প্রশ্নে হাইকোর্টের রুল

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, কমিশনের চেয়ারম্যান, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। শুনানি শেষে রুল জারি করেন আদালত।

২০১৮ সালের ১৬ অক্টোবর গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন হাইকোর্টে রিট করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status