ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
জাতীয়করণসহ ৬দফা দাবিতে কাপাসিয়ায় মানববন্ধন করেছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা
মোঃ মোজাম্মেল হোসেন, কাপাসিয়া
প্রকাশ: Sunday, 18 May, 2025, 1:01 PM

জাতীয়করণসহ ৬দফা দাবিতে কাপাসিয়ায় মানববন্ধন করেছে  ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা

জাতীয়করণসহ ৬দফা দাবিতে কাপাসিয়ায় মানববন্ধন করেছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা

মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৬দফা দাবিতে কাপাসিয়ায় মানববন্ধন করেছে  ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। 

কাপাসিয়া বাসস্ট্যান্ড তাজউদ্দীন আহমদ চত্বরের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। শিক্ষকরা বলেন আমরা ইবতেদায়ী শিক্ষক হয়েও তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী সমান বেতন ভাতা ও সমমানের গ্রেড পাই যা একজন সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ১৬ তম গ্রেডে ৯৩০০ টাকা  স্কেলে বেতন ভাতা প্রাপ্ত হন একজন শিক্ষক হিসেবে খুবই লজ্জাকর আর যা দিয়ে একজন শিক্ষকের পরিবার  চালানো বর্তমান দ্রব্য মূল্যের বাজারে খুবই কষ্টকর। 

আপনেরা নিশ্চয়ইঅবগত আছেন যে আমরা সংযুক্ত ও স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা প্রাইমারির সমমান হয়েও  দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার  "বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম " এর পক্ষ হতে আপনার সদয়  অবগতির জন্য জানানো যাচ্ছে  যে,  ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একজন শিক্ষক অনুদান পান মাত্র ৩৩০০ টাকা এবং স্বতন্ত্র ইবতেদায়ী প্রধান পান ৩৫০০ টাকা আর বাকি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা কিছুই পান না। আর পক্ষান্তরে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার আর আমাদের ইবতেদায়ী মাদ্রাসা সরকারি মাত্র তিনটি ইবতেদায়ী মাদ্রাসা যা  ৯২ শতাংশ মুসলমানের দেশে মেনে নেওয়া সম্ভব না।

তাই এই বৈষম্য দূর করে সরকারি প্রাইমারি ন্যায়  আগামী ৩১মে ২০২৫  তারিখের  মধ্যে সকল সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কে জাতীয়করণের ঘোষণা সহ অধ্যাদেশ বা প্রজ্ঞাপন বা গেজেট দিতে হবে তা না হলে আমরা স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষক ক্লাস বর্জন এবং কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হব। তাই বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস স্যারের সরকার কে আকুল আবেদন আমাদের এই বৈষম্যের কথা জেনে আপনি আর চুপ থাকবেন না ।আমাদের  ইবতেদায়ী মাদ্রাসার আকাশ পাতাল যে বৈষম্য সৃষ্টি করে রেখেছিল সে বৈষম্য দূর করে এক  অনন্য দৃষ্টি স্থাপন করবেন এবং আমাদের ৫৪ বছরের বঞ্চনা দূর করে জাতীয়করণের ঘোষণা দিবেন। এই আশা ব্যক্ত করি এই অন্তবর্তীকালী সরকারের কাছে ইনশাল্লাহ।

কাপাসিয়া উপজেলার সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন একই কারিকুলাম ও একই সিলেবাস এবং একই স্তর হওয়া শর্তেও তারা সরকারি আমরা বেসরকারি শুধু কি মাদ্রাসার ইবতেদায়ী শাখা বলে আমাদের সাথে এতো বৈষম্য। তাই আমরা এই বৈষম্য থেকে নিস্তার পেতে চাই । কাপাসিয়া উপজেলার সভাপতি মোঃ জিয়াউল হক কারী  তার সমাপনী বক্তব্য বলেন, সংযুক্ত ইবতেদায়ী সহ সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে একসাথে একযোগে জাতীয়করণ করতে হবে। (স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সংখ্যা ৭৫৩৫+এবং সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা ৮২২৯+ কম বেশি হতে পারে মোট  সংখ্যা প্রায় ১৬০০০ টি ইবতেদায়ি মাদ্রাসা) ২০১৩ সালে যেভাবে ২৬ হাজার  প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় আনা হয়েছে সে একইভাবে ২০২৫-২৬ অর্থবছরে ইবতেদায়ী সকল মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় আনা যেতে পারে। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ শফিউল্লাহ ও  সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খলিল এবং শ্রীপুর উপজেলার সভাপতি মাওলানা মোঃ  হাবিবুর রহমান অন্যান্য নেতৃত্ববৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status