ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 May, 2025, 3:10 PM

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। প্রথম দিন দেওয়া হবে ৩১ মে'র টিকিট। আগাম টিকিট বিক্রি করা হবে ৬ জুন পর্যন্ত। আজ সোমবার দুপুরে বিদ্যুৎ ভবনে ঈদযাত্রা নিয়ে আন্ত:মন্ত্রণালয় সভা শেষে এসব কথা জানান রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান। 

উপদেষ্টা জানান, ২১ মে থেকে প্রতিদিন পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। ঈদ উপলক্ষে চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন। ২ ও ৩ জুন চলবে কোরবানির পশু বহনকারী ৩টি ট্রেন।

এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। একজন ব্যক্তি একবার সর্বোচ্চ ৪টি অগ্রিম টিকিট কাটতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। ট্রেন চলাচলের দিন আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের জন্য টিকিট বিক্রি করা হবে। এসব টিকিট অনলাইনে নয়, স্টেশনের কাউন্টার থেকে কাটতে হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status