|
নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার পেছনে কী আছে?
নতুন সময় ডেস্ক
|
![]() নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার পেছনে কী আছে? এক মালয়েশীয় আইনজীবী অভিযোগ করেন, নিউইয়র্ক, প্যারিস এবং হেগে করিম খান তাকে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক করতে বাধ্য করেন। তিনি পেশাগত ক্ষতির আশঙ্কায় প্রথমে চুপ ছিলেন। এই অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের এপ্রিলে আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানানো হয়েছিল। অভিযোগটি সামনে আসার পর খান ইসরায়েল সফর বাতিল করেন এবং কয়েক দিনের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করেন। খান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে অভিযোগকারীর দাবি, খান তাঁকে চাপে ফেলে অভিযোগ তুলে নিতে বলেন। ঘটনার প্রেক্ষিতে আইসিসিতে অভ্যন্তরীণ সংকট তৈরি হয়েছে। ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোও নেতানিয়াহুর গ্রেপ্তারের বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়নি। গত বছর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তখনই প্রথম আইসিসি কোনো পশ্চিমঘেঁষা দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
