ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
নাটোরে পর্নোগ্রাফি অপরাধে ১জন গ্রেপ্তার
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Saturday, 10 May, 2025, 8:45 PM

নাটোরে পর্নোগ্রাফি অপরাধে ১জন গ্রেপ্তার

নাটোরে পর্নোগ্রাফি অপরাধে ১জন গ্রেপ্তার

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের নারী কর্মকর্তার একাধিক অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এঘটনায় শফিউদৌলা নামে এক সিআইসিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফিউদৌলা একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, শাফিউদৌলার সঙ্গে নর্থ বেঙ্গল সুগার মিলে চাকুরির সুবাদে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শাফিউদৌলার। 

২০২২ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে উপজেলার গোপালপুরের ভাড়া বাড়ীতে নিয়ে গিয়ে কৌশলে মোবাইল ফোনে ওই নারীর বিভিন্ন অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে রাখে। বিষয়টি জানতে পেরে সেসময় বিষয়টি মিমাংসা করা হয়। পরে গত ৬ মে থেকে ৯ মে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ সেসব ভিডিও দিয়ে টাকা দাবি করে। অন্যথায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। 

টাকা না দেওয়ায় শুক্রবার সন্ধ্যার দিকে অশ্লীল ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হয়। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, রাতে ভুক্তভোগী নারী লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। এঘটনা রাতেই অভিযান চালিয়ে শফিউদৌলা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status