|
সরাইলে উন্নত জাতের ঘাস চাষ প্রকল্পের প্লট পরিদর্শন
আমজাদ হোসেন, সরাইল
|
![]() সরাইলে উন্নত জাতের ঘাস চাষ প্রকল্পের প্লট পরিদর্শন এসময় উপ-প্রধান, সরাইলে কাঁচা ঘাসের উৎপাদন দেখে সন্তোস প্রকাশ করেন। এ সময় প্রকল্প পরিচালক বলেন- কাঁচা ঘাসের প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে গবাদি পশুর উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং দুধ উৎপাদন খরচ কাঙ্খিত মাত্রায় কমিয়ে আনতে আমরা সক্ষম হব। সরাইলের ভেটেরিনারি সার্জন ডা: শ্যামল কুমার চৌধুরী বলেন- তরুনদের মধ্যে অনেকেই প্রবাসে না গিয়ে গরুর খামারে আগ্রহী হচ্ছে এবং নেপিয়ার-পাকচং ও জার্মান ঘাস উৎপাদনের মাধ্যমে লাভবান হচ্ছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত অত্র প্রকল্পের সিইএ এইচ.এম শাওন বলেন- সরাইলে উচ্চ ফলনশীল ঘাস চাষ করে আমরা ঘাসের উৎপাদন দ্বিগুন করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। এই পরিদর্শন কর্মসূচীর সার্বিক দিক নির্দেশনায় ছিলেন সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মনছুর আহমেদ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
