ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ ৬ মাঘ ১৪৩২
সারজিস আলমের সতর্কতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 7 May, 2025, 8:12 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 7 May, 2025, 8:18 PM

সারজিস আলমের সতর্কতা

সারজিস আলমের সতর্কতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তাকে নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৭ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে সারসিজ আলম লেখেন, ‘আমার ছবি বা নাম ব্যবহার করে কেউ বিভ্রান্তি ছড়ালে, সরাসরি আমার সাথে যোগাযোগ করুন। প্রতারণা থেকে সতর্ক থাকুন।’

এ সময় তিনি একটি ফটোকার্ড যুক্ত করেন। সেখানে লেখা রয়েছে, ‘গুরুত্বপূর্ণ সতর্কতা: আমার সাথে কারও ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয়।’

‘কেউ যদি আমার সাথে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে তবে সে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার আহ্বান করছি।’

‘অন্যথায় সরাসরি আমার সাথে কথা বলিয়ে দিতে বলবেন। তখনই সত্য মিথ্যার পার্থক্য সামনে আসবে।’

শেষে তিনি লেখেন, ‘প্রতারক, ভন্ড ও সুবিধাবাজ থেকে সাবধান।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status