ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৫ মার্চ ২০২৬ ১ চৈত্র ১৪৩২
ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, কাদের উচিত নয়, জানালেন তামিম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 May, 2025, 6:03 PM

ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, কাদের উচিত নয়, জানালেন তামিম

ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, কাদের উচিত নয়, জানালেন তামিম

জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হার্ট অ্যাটক করার পর তাঁর ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারও এখন শঙ্কার মুখে। তামিম ইকবালের ক্রিকেটার অধ্যায় তাই শেষই বলা চলে। এখন অবসর–পরবর্তী জীবন। নতুন জীবনে কী করবেন তামিম? এ নিয়ে অনেকের কৌতূহল। ওই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে তাঁর সাম্প্রতিক কার্যক্রমেও।

আজ তামিম উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সেই অনুষ্ঠানে গিয়ে তামিম কথা বলেছেন বিসিবির নির্বাচন নিয়েও।

ক্রিকেটার হিসেবে তিনি মূলত ক্রিকেট নিয়েই কথা বললেন, বক্তব্যের শুরুতেই এটা জানিয়ে দিয়ে তামিম বলেন, ‘ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার? কারা আমাদের ডিসিশন মেকার? কারা আমাদের রিপ্রেজেন্ট করছে? যারা বোর্ড পরিচালক, তাদের স্বপ্ন কী আমাদের নিয়ে। তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কী আমাদের নিয়ে। এগুলো প্রতিটি জিনিস জড়িত থাকে বাংলাদেশের ভালো খেলা, জেতা, ভালো না খেলা, সবকিছুর সঙ্গে।’

আর কয়েক মাস পর বিসিবির নির্বাচন। সেই নির্বাচনে যোগ্য লোকদের বাছাই করার তাগিদও দিয়েছেন তামিম,  ‘আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব—যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করার জন্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোকযাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি অনুরোধ করব তাদেরই নির্বাচিত করুন।’

বোর্ড পরিচালক হওয়ার পর নিজের এলাকাতেই লিগ আয়োজন না করতে পারাদের সমালোচনা করে  জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি। অন্যান্য খেলার প্রতি শ্রদ্ধা রেখেই এটা বলছি। তবে সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই।’

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়া ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status