ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৫ মার্চ ২০২৬ ১ চৈত্র ১৪৩২
দীঘিনালায় প্রাকৃতিক আবাসে অবমুক্ত করা হলো উদ্ধারকৃত বন মোরগ
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Saturday, 14 March, 2026, 6:34 PM

দীঘিনালায় প্রাকৃতিক আবাসে অবমুক্ত করা হলো  উদ্ধারকৃত বন মোরগ

দীঘিনালায় প্রাকৃতিক আবাসে অবমুক্ত করা হলো উদ্ধারকৃত বন মোরগ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে বিক্রির জন্য আনা একটি বিরল বনমোরগ উদ্ধার করেছে বন বিভাগ। পরে পাখিটিকে তার স্বাভাবিক আবাসস্থল পাহাড়ি বনে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে বোয়ালখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে বনমোরগটি উদ্ধার করেন মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাফর উল্লাহ এবং হাজাছড়া রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা আবু নাইম মোঃ শহিদুল আলম।

বন বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে পাখিটি বাজারে আনা হয়েছিল। বিষয়টি জানতে পেরে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বনমোরগটি উদ্ধার করেন। পরে একই দিন বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় পাখিটিকে অবমুক্ত করা হয়।

হাজাছড়া রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা আবু নাইম মোঃ শহিদুল আলম বলেন, বন্যপ্রাণী আমাদের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো ধরা, বিক্রি করা বা শিকার করা সম্পূর্ণ বেআইনি। সবাইকে সচেতন হতে হবে এবং এ ধরনের ঘটনা দেখলে বন বিভাগকে জানাতে হবে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বন বিভাগ জানায়, বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বনমোরগ একটি সংরক্ষিত বন্যপ্রাণী। এই আইনে বনমোরগ শিকার, ধরা, কেনা-বেচা বা এর মাংস ভক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বন্যপ্রাণী পাচার ও অবৈধ বেচাকেনা অনেকটাই কমে আসবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status