|
পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?
নতুন সময় ডেস্ক
|
![]() পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে? এমন শাস্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শহীদ আফ্রিদি ও আহমেদ শেহজাদের মতো সাবেক তারকারা। বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তান দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ রুপি জরিমানার সিদ্ধান্তকে ‘সংকীর্ণ মানসিকতা’ বলেছিলেন আফ্রিদি। এই ধরনের শাস্তি দেশের ক্রিকেট উন্নয়নে কতটা কাজে লাগবে, সেই প্রশ্ন তোলেন শেহজাদ। কিন্তু যারা জরিমানা করছে বলে খবর, সেই বোর্ড এতদিন এনিয়ে কোনো শব্দ করেনি। অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ইস্যুতে বক্তব্য জানা গেল। এই প্রতিবেদনকে তারা ‘সোশ্যাল মিডিয়া গুজব’ বলল। পিসিবির মুখপাত্র আমির মীর এই ধরনের প্রতিবেদনকে উড়িয়ে দিয়ে বলেছেন, কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে নেওয়া হয়নি কিংবা ভবিষ্যতেও হবে না। হিন্দুস্তান টাইমস-কে তিনি বলেন, ‘পিসিবি এই ধরনের কোনো সিদ্ধান্ত কখনো নেয়নি। এগুলো সবই সোশ্যাল মিডিয়ার গুজব। এই ধরনের কোনো নজির বা নিয়ম নেই।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কাপ্তাই হ্রদের পানির স্তর ১০০ ফুট অতিক্রম, বিদ্যুৎ উৎপাদন ২০৬ মেগাওয়াট
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তৎপরতা
কুড়িগ্রামে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
চট্টগ্রামের বন্যা শুরু হবার সাথে সাথে প্রতিমন্ত্রী হজ্বে আর প্রধানমন্ত্রী বরিশালে: হাসনাত আব্দুল্লাহ
